ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
ডুয়া নিউজ: শেয়ারবাজারে নতুন প্রাণ ফিরিয়ে আনতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি মালিকানাধীন একাধিক লাভজনক ও কৌশলগত কোম্পানির শেয়ার সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে বাজারে ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রাথমিকভাবে এসব প্রতিষ্ঠানের ৫ শতাংশ করে শেয়ার বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়া বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে।
বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ) ড. আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।
তালিকাভুক্তির প্রস্তাবে যেসব প্রতিষ্ঠান রয়েছে
১. নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি
২. বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি
৩. গ্যাস ট্রান্সমিশন কোম্পানি
৪. জালালাবাদ গ্যাস সিস্টেম
৫. সিলেট গ্যাসফিল্ড
৬. বাংলাদেশ গ্যাসফিল্ড
৭. রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড
৮. পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি
৯. লিকুফায়েড পেট্রোলিয়াম গ্যাস
১০. বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল)
১১. টেলিটক বাংলাদেশ লিমিটেড
১২. টেলিফোন শিল্প সংস্থা (টিএসএস)
১৩. বিমান বাংলাদেশ এয়ারলাইনস
১৪. সোনারগাঁও হোটেল
১৫. ছাতক সিমেন্ট ফ্যাক্টরি
১৬. কর্ণফুলী পেপার মিলস
১৭. চিটাগং ডকইয়ার্ড
১৮. বাংলাদেশ ইনস্যুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি
১৯. প্রগতি ইন্ডাস্ট্রিজ
২০. আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি
২১. ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ
এর আগে ১১ মে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শেয়ারবাজারের পুনর্জাগরণের লক্ষ্যে পাঁচটি মূল নির্দেশনা দেন, যার বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতেই ২৩ মে'র বৈঠকটি অনুষ্ঠিত হয়। নির্দেশনাগুলো হলো:
১. সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানিকে বাজারে আনা।
২. তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহারে ব্যবধান বাড়ানো (৫% থেকে ১০%)।
৩. বিদেশি বিশেষজ্ঞ এনে শেয়ারবাজার সংস্কারে গতি আনা।
৪. অনিয়মে জড়িত শেয়ারবাজার সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
৫. দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে ব্যাংকের পরিবর্তে শেয়ারবাজার ব্যবহার।
প্রধান উপদেষ্টা এসব নির্দেশনার বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের জন্য সর্বোচ্চ ছয় মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন।
প্রণোদনার পথে এগোচ্ছে সরকার
বৈঠকসূত্রে জানা গেছে, যেসব বড় ও সম্ভাবনাময় কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহ দেখাচ্ছে না, তাদের প্রতি সরকার জোর প্রয়োগ না করে প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করার কৌশল গ্রহণ করবে।
এদিকে বিএসইসি জানিয়েছে, আগামী বাজেটে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে বড় কোম্পানিগুলোর বাজারমুখী হওয়ার সম্ভাবনা আরও বাড়বে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারি কোম্পানির অংশগ্রহণ বাড়লে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা যেমন বাড়বে, তেমনি দীর্ঘমেয়াদে বাজার হয়ে উঠবে আরও গভীর, শক্তিশালী ও টেকসই। আগামীর অর্থনৈতিক কাঠামোয় বাজারভিত্তিক অর্থায়নের যে চাহিদা তৈরি হচ্ছে, এই উদ্যোগ হতে পারে তার বাস্তব ভিত্তি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প