ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কেউ রেহাই পাবে না।"
গোপালগঞ্জে সহিংসতার বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্য ছিল কি না এমন প্রশ্নে তিনি জানান, "গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল। তবে সহিংসতার মাত্রা যে এতটা হবে তা ছিল না।"
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে এনসিপির নেতাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে। আপনি-আমি যার যার মতো মন্তব্য করতেই পারি।"
ঘটনার পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, "ঘটনার পরপরই আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এমন কিছু না ঘটে সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
অপরাধীদের গ্রেপ্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। কোনো পক্ষপাতিত্ব করা হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ