ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস আবহাওয়া অফিসের
দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় বেড়েছে বৃষ্টিপাত, তবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে বলে লক্ষ করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজও দেশের চার বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া তিনটি বিভাগের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, আজ ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র-সহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এদিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনব্যাপী তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। দেশের অন্যান্য অংশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রাও সারা দেশে মোটামুটি একই রকম থাকবে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাজধানী ঢাকায় বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, তবে পরবর্তীতে আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সামনের কয়েকদিনে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকবে।
শুক্রবারের জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। রংপুর ও বরিশালের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা ও খুলনার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এসময় দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
এদিকে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশের মধ্যে ময়মনসিংহে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৮ মিলিমিটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি