ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঊর্ধ্বমুখী বাজারে হতাশ করল বহুজাতিক ৫ কোম্পানি
বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে সূচকের উত্থানে টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৬.৬৯ পয়েন্টে, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। বাজারের এমন ঊর্ধ্বমখী প্রবণতার মধ্যে দর কমেছে বহুজাতিক ৫ কোম্পানির। কোম্পানিগুরো হলো- বাটা সু, গ্রামীণ ফোন, হাইডেলবার্গ সিমেন্ট, বার্জার পেইন্টস এবং রেকিট বেনকিজার। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বাটা সু’র। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ২০ পয়সা বা ১.৯৪ শতাংম কমে দাঁড়িয়েছে ৮১৮ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮১৬ টাকা ১০ পয়সা থেকে ৮৪৭ টাকায় উঠানামা করে। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৪ লাখ ৭৩ হাজার ৭৫০টি শেয়ার ৮১ লাখ ৯০ হাজার টাকায় লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে গ্রামীন ফোনের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ০.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৯৬ টাকা ৮০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৯৬ টাকা থেকে ২৯৮ টাকায় উঠানামা করে। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১ লাখ ৮৬ হাজার ৬২৬টি শেয়ার ৪ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে হাইডেলবার্গ সিমেন্টের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ০.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪৩ টাকা ৫০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৪১ টাকা ২০ পয়সা থেকে ২৪৮ টাকায় উঠানামা করে। আজ ডিএসইতে কোম্পানিটির ১৪ হাজার ৩৯১টি শেয়ার ৩৫ লাখ ১২ হাজার টাকায় লেনদেন হয়।
অন্য দুই কোম্পানির মধ্যে- বার্জার পেইন্টসের ২ টাকা ৮০ পয়সা বা ০.১৯ শতাংশ এবং রেকিট বেনকিজারের ৪০ পয়সা বা ০.০১ শতাংশ দর কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৫০৮ টাকা ৭০ পয়সা এবং ৩ হাজার ২৯৮ টাকা ৯০ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)