ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
গোপালগঞ্জে অভিযানে যৌথবাহিনী, আটক ২০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জজুড়ে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত ৮টা থেকে জেলায় ২২ ঘণ্টার কারফিউ জারি করে সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
কারফিউ চলাকালে বুধবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান।
কারফিউর প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে পুরো জেলায়। রাস্তা-ঘাট, বাজার, দোকানপাট সব ছিল প্রায় জনশূন্য। বৃহস্পতিবার সকাল থেকে সীমিত পরিসরে কিছু রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন বা জনসাধারণের উপস্থিতি দেখা যায়নি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো বিশেষ করে জেলা কারাগার এলাকায়।
বুধবারের ভয়াবহ সহিংসতায় ৪ জন নিহত হয়েছেন এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। নিহতরা হলেন উদয়ন রোডের যুবলীগ সদস্য দীপ্ত সাহা (২৫), থানাপাড়ার রমজান কাজী (২৪), আড়পাড়ার ইমন তালুকদার (১৮) এবং টুঙ্গিপাড়ার সোহেল মোল্যা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর হামলাকারীদের সঙ্গে এনসিপি সমর্থক ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে যা গোটা শহরকে রণক্ষেত্রে পরিণত করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনী মাঠে নামে। বিকেল পাঁচটার দিকে এই বাহিনীর সহায়তায় এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান (এপিসি)-এ উঠছেন। পরে তারা সন্ধ্যা সাতটার দিকে খুলনায় পৌঁছে সার্কিট হাউস ও একটি হোটেলে অবস্থান নেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, “পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই কারফিউ জারি করা হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো