ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রেমিট্যান্সের হাওয়ায় বেড়েছে রিজার্ভ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও কিছুটা বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২,৫৮০ কোটি ডলার, যা ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর নির্ধারিত হিসাব পদ্ধতি ‘বিপিএম ৬’ অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ ২,০৫৬ কোটি ২২ লাখ ডলার বা ২০ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২২ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬৪ বিলিয়ন ডলার এবং ‘বিপিএম ৬’ অনুযায়ী ছিল ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার। আর ১৯ মে এই পরিমাণ ছিল যথাক্রমে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ও ২০ দশমিক ০৭ বিলিয়ন ডলার।
প্রকৃত রিজার্ভ (নিট রিজার্ভ) নির্ধারণ করা হয় ‘বিপিএম ৬’ অনুসারে, যেখানে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে হিসাব করা হয়।
সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৭ বিলিয়ন ডলার এবং জুন মাসে এটি বেড়ে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তিনি বলেন, ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে সময় লাগবে এবং এজন্য ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে হবে।
এদিকে চলতি মে মাসে রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। মাসের প্রথম ২৪ দিনেই দেশে এসেছে ২২৪ কোটি ৬০ লাখ ডলারের বেশি, অর্থাৎ প্রায় ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৪০১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। প্রতিদিন গড়ে আসছে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ডলার বা ১১৪২ কোটি টাকা। এই প্রবণতা অব্যাহত থাকলে মে মাসে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা হবে একটি নতুন রেকর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ