ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবি উপাচার্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড, ব্যবস্থা নিলো প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (০১৭১১৫৪৯৩৬১) হ্যাকড করা হয়েছিলো। হ্যাকিংয়ের পর একটি প্রতারক চক্র উপাচার্যের নাম ও পরিচয় ব্যবহার করে তার পরিচিতজনদের কাছে অর্থ চাওয়ার অপচেষ্টা চালায়।
বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট নম্বরটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর ২০৫৪। উপাচার্যের ব্যক্তিগত মোবাইল নম্বরটি নিরাপদ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলকে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কেউ যদি এ ধরনের কোনো সন্দেহজনক বার্তা বা যোগাযোগের সম্মুখীন হন তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)