ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত; জরুরি ২ নির্দেশনা
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রবিবার (২০ জুলাই) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের দুটি নির্দেশনা মেনে চলারও আহ্বান জানিয়েছে প্রশাসন।
এতে বলা হয়, ‘আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোপালগঞ্জে কারফিউ জারি করা না হলে আগামীকাল রবিবার (২০ জুলাই ২০২৫), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সোমবার (২১ জুলাই ২০২৫) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম (পরীক্ষাসহ) পরিচালিত হবে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে।’
এ ছাড়া গোপালগঞ্জের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য দুটি নির্দেশনা দিয়েছে।
প্রথমত, গোপালগঞ্জের চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে চলাচলের সময় অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখা।
দ্বিতীয়ত, কোনো শিক্ষার্থী যদি চলাচলের সময় সমস্যায় পড়েন বা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সন্দেহভাজন হিসেবে আটক বা সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত