ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
রাবিতে মিছিল চলাকালে সংঘর্ষ; আহ'ত ৩
জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের রায়কে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ও শাহবাগ বিরোধী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইট-পাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, "এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেয়ার প্রতিবাদে মঙ্গলবার রাতে বামপন্থী শিক্ষার্থীরা গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে মশাল মিছিল বের করে। অপরদিকে শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে আরেকটি মিছিল বের হয়। একপর্যায়ে দুই পক্ষ একে অপরের দিকে ইট ও চেয়ার ছুড়তে থাকে।"
এদিকে সংঘর্ষের ঘটনায় বামপন্থী ও শাহবাগ বিরোধী শিক্ষার্থীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। বামপন্থী শিক্ষার্থীদের দাবি, 'শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ইসলামী ছাত্রশিবিরের তাদের ওপর হামলা করেছে।' অপরদিকে শাহবাগ বিরোধী ঐক্যের শিক্ষার্থীদের দাবি, 'বামপন্থী শিক্ষার্থীরা তাদের মিছিলে অতর্কিতভাবে হামলা চালিয়েছে।'
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, 'দুইপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট