ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
নাগরিক সেবা বন্ধ করে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা নগর ভবনের ভেতরে সেবা কার্যক্রম বন্ধ করে এবং সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবি জানাচ্ছেন।
আজ মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ডিএসসিসির কর্মচারীরা। প্রায় এক ঘণ্টা পর ইশরাক হোসেনের সমর্থকেরা ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে ওই বিক্ষোভে যোগ দেন।
এ সময় তারা 'শপথ, শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই', 'মেয়র নিয়ে তালবাহানা, সহ্য করা হবে না’, 'চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, 'নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই' ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বিক্ষোভে অংশ নেওয়া এক কর্মচারী বলেন, “আদালত থেকে দুই দফা রায় আসার পরও স্থানীয় সরকার বিভাগের ইচ্ছাকৃত দেরি ও প্রশাসনিক টালবাহানার কারণে দায়িত্ব হস্তান্তর আটকে আছে। মেয়র বসা পর্যন্ত আছি, রাস্তা ছাড়ব না আমরা।”
এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্সের কাজে এসে কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এক ব্যবসায়ী। তিনি বলেন, “এখানে আসতেই অনেক সময় লেগেছে। রিকশা নিয়ে ঢাকা মেডিকেলের পরে আর সামনে যাওয়ার উপায় নাই, পরে হেঁটে নগর ভবনে এসেছি। এসে দেখি সামনে আন্দোলন আর নগর ভবনের সবজায়গায় তালা দেওয়া! কী সমস্যায় পড়লাম, এভাবে আর কয়দিন থাকবে?”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প