ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে যেদিন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ২৮ মে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা। এই সভায় আরবি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা মঙ্গলবার (২৭ মে) এই তথ্য জানিয়েছে।
আগামী ঈদুল আজহার জন্য সরকার পূর্বেই ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল যা ছিল ৬ দিন। তবে অফিস খোলা রাখার শর্তে দুই দিন অফিস কাজের বিনিময়ে সরকার টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। সাপ্তাহিক ছুটির আগে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করা হয়েছে যা বিনিময়ে ১৭ ও ২৪ মে দুই শনি (শনিবার) সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস খোলা থাকবে। ফলে কর্মজীবীরা ১১ ও ১২ জুনের ছুটি ও পরবর্তী সাপ্তাহিক ছুটিসহ মোট ১০ দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য পূর্বের ঈদুল ফিতরের সময় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিন টানা ছুটি ঘোষণা করা হয়েছিল। ঈদ উপলক্ষে সরকার প্রথমে পাঁচ দিন ছুটি ঘোষণা করেছিল। পরে নির্বাহী আদেশে এক দিন আরও ছুটি দেওয়া হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি