ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ফ্রান্সের প্রেসিডেন্ট ও স্ত্রীর ভাইরাল ক্লিপ, কী বলছে এলিসি প্রাসাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি সংক্ষিপ্ত ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁর কাছ থেকে দুই গালে চড় খেতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। যদিও এলিসি প্রাসাদ এই ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ঘটনাটি ঘটে রোববার, যখন মাখোঁ তাঁর দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের প্রথম গন্তব্য ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান। ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের দরজা খোলার সঙ্গে সঙ্গেই ব্রিজিত মাখোঁ আচমকা প্রেসিডেন্টের মুখে দুই হাত দেন, যা অনেকের চোখে চপেটাঘাত হিসেবে প্রতীয়মান হয়েছে।
মুহূর্তের জন্য মাখোঁকে বিভ্রান্ত দেখা গেলেও, তিনি দ্রুত নিজেকে সামলে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে বিমান থেকে নামার সময় তিনি স্ত্রীকে হাত ধরতে এগিয়ে যান, তবে ব্রিজিত তাঁর হাত না ধরে নিজে রেলিং ধরে নেমে যান।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানায়, ভাইরাল ভিডিওতে চড় খাওয়ার যে দাবি করা হচ্ছে, তা পুরোপুরি ভুয়া। পরবর্তীতে কিছু কর্মকর্তাও ভিডিওটির গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেন।
মাখোঁর এক ঘনিষ্ঠ সহযোগী ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে বলেন, ঘটনার আগে এই দম্পতির মধ্যে ‘হালকা কথার খুনসুটি’ হচ্ছিল। এলিসি প্রাসাদের আরেকটি সূত্র একে ‘ব্যক্তিগত মুহূর্ত’ বলে বর্ণনা করে জানায়, তারা ঠাট্টা-মশকরা করছিলেন, আর এই ভিডিওটি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে।
সূত্রটি আরও অভিযোগ করে যে, এই ধরনের গুজব ছড়ানোর পেছনে অনলাইন অপপ্রচারকারী গোষ্ঠী, বিশেষ করে রাশিয়াপন্থীরা, জড়িত থাকতে পারে। তাদের উদ্দেশ্য হলো—মাখোঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা।
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মাখোঁ ইউরোপীয় ইউনিয়নের একটি ঐক্যবদ্ধ অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন, যা তাঁকে রাশিয়ার প্রোপাগান্ডার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ