ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সাম্য হ'ত্যায় একজনের দায় স্বীকার
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার মামলায় গ্রেপ্তার মো. রিপন নামে এক আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
আজ সোমবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পাশাপাশি গ্রেপ্তার আসামি সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অপর এক আসামি সুজন সরকারকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, 'এদিন গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় রিপন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।'
ছাড়া আসামি সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনকে সাত দিনের রিমান্ড এবং আসামি সুজনকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত আসামি সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অপর তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি