ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
২০০৯ সালের পর থেকে ২০২৪ সালের ৪ আগস্টের মধ্যে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আবেদন চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৬ জুন।
রবিবার (২৬ মে) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে বিসিএস (প্রশাসন) ক্যাডার ছাড়া যেসব ক্যাডারে তৃতীয় গ্রেড বা তদূর্ধ্ব পদ রয়েছে তারা আবেদন করতে পারবেন না বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যারা ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্টের মধ্যে চাকরিতে নানাবিধ বঞ্চনার শিকার হয়ে নিজ নিজ ক্যাডারে পদোন্নতি না পেয়ে অবসরে গিয়েছেন, তাদেরকে আগামী ১৬ জুন ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে আবেদন জমা দিতে হবে।’
আবেদনপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে নির্ধারিত ছক অনুযায়ী জমা দিতে হবে। ছকটি বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তবে যারা আগে আবেদন জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এর আগে প্রশাসন ক্যাডারের ৭৬৪ জন কর্মকর্তাকে এমন সুবিধা দেওয়া হয়েছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি