ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
কানাডার ঐতিহ্যবাহী ম্যারাথনে বাংলাদেশিদের অংশগ্রহণ
উত্তর আমেরিকার দেশ কানাডার ঐতিহ্যবাহী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে ১৯৬৩ সাল থেকে যাত্রা শুরু করে ক্যালগেরি ম্যারাথন দৌড়। এটি বর্তমানে কানাডার দীর্ঘতম এবং অন্যতম জনপ্রিয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা সর্বশেষ ২০১৯ পর্যন্ত মোট আটবার আলবার্টা প্রদেশের 'শ্রেষ্ঠ রোড রেস' হিসেবে নির্বাচিত হয়েছে।
স্থানীয় সময় রবিবার (২৫ মে) সকাল সাতটায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এতে প্রায় চার হাজার পাঁচশজন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার) ক্যাটাগরিতে অংশ নেন প্রায় ৬০০ থেকে ১,০০০ জন প্রতিযোগী। এবারের আয়োজনে চতুর্থবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও দৌড়ে অংশ নেন।
ক্যালগেরিতে বসবাসরত নাট্য নির্দেশক জাহিদ হক ও সংগীতশিল্পী শারমিন ইয়াসিন সম্পূর্ণ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। পাশাপাশি তাজিয়া খুশবু অংশ নেন আংশিক ম্যারাথন দৌড়ে।
এই প্রতিযোগিতায় দুই বছর বয়সী শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই বিভিন্ন দূরত্বের দৌড় বা হাঁটায় অংশ নেন। ফলে পুরো ক্যালগেরি নগরী উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।
বিভিন্ন ক্যাটাগরির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল আলট্রা ম্যারাথন (৫০ কিমি), ফুল ম্যারাথন (৪২.২ কিমি) এবং হাফ ম্যারাথন (২১.১ কিমি) দৌড়।
এবারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসীদের জন্য ছিল এক ভিন্নরকম অভিজ্ঞতা।
এ বিষয়ে নাট্য ব্যক্তিত্ব জাহিদ হক বলেন, “কানাডার মাটিতে এ এক অন্যরকম অনুভূতি। গতবছর আমি কানাডার টরেন্টোতে ম্যারাথন দৌড়ে, ঢাকায় ম্যারাথন এবং ক্যালগেরির এই একই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিলাম। এ বছর চতুর্থ বারের মতো অংশগ্রহণ করেছি। একটিভ লিভিং এ অভ্যস্ত হতে এবং প্রেরণা জাগাতে ম্যারাথন দৌড়ের বিকল্প নেই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ সালামি কত টাকা দেবেন?