ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়া ঈদগাহ মাঠে শনিবার (২১ মার্চ) সকালেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “আমরা চাই দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অগ্রগতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। ঈদের এই দিনে সেটিই আমাদের প্রত্যাশা।”
স্বরাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল ফ্রড সামিট’-এ অংশগ্রহণের মাধ্যমে তিনি বৈশ্বিক স্ক্যাম ও ডিজিটাল প্রতারণার মোকাবিলা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে কৌশল প্রণয়নে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তিনি মন্তব্য করেন, “এ সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। বর্তমান সহায়তা অব্যাহত রাখতে হবে এবং ভবিষ্যতে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে তাদের দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। জাতিসংঘের এই প্রচেষ্টা আরও বেগবান করতে আমাদের আহ্বান থাকবে।”
নামাজ ও খুতবার পর নিজ বাসভবনে তিনি স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ও করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি