ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘ভারতের থেকে বাংলাদেশের ২ চিকেনস নেক বেশি ঝুঁকিপূর্ণ’
ভারতের শিলিগুড়ি করিডোরের মতো বাংলাদেশেও দুটি সরু করিডোর রয়েছে এবং সেগুলো আরও ঝুঁকিপূর্ণ — এমন মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বাংলাদেশের একটি মানচিত্রসহ পোস্ট দিয়ে তিনি এই মন্তব্য করেন যা বিতর্কের জন্ম দিয়েছে।
সোমবার (২৬ মে) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে রোববার শর্মা বলেন, "যারা বারবার ভারতের চিকেনস নেক করিডোর নিয়ে হুমকি দেয় তাদের মনে রাখা উচিত বাংলাদেশেরও দুটি করিডোর রয়েছে যেগুলোর ভৌগোলিক ঝুঁকি আরও বেশি।"
তিনি উল্লেখ করেন, প্রথম করিডোরটি দক্ষিণ দিনাজপুর থেকে শুরু হয়ে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার। এই করিডোরে যদি কোনো সংঘাত ঘটে তাহলে রংপুর বিভাগ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। দ্বিতীয়টি হলো দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত চট্টগ্রাম করিডোর যার দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। এই করিডোরকে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক রাজধানীর মধ্যে একমাত্র সংযোগপথ হিসেবে উল্লেখ করেন তিনি।
শর্মা বলেন, “আমি শুধু ভৌগোলিক তথ্য উপস্থাপন করছি যা অনেকে ভুলে যেতে পারে।”
উল্লেখ্য, ভারতের ‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোরটি একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক পথ যার প্রস্থ ২২ থেকে ৩৫ কিলোমিটার পর্যন্ত। এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে সংযুক্ত করে।
সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত হওয়ায় এ অঞ্চলে বাণিজ্যের সুযোগ তৈরি হতে পারে বলে উল্লেখ করেন তিনি। এরপর থেকেই ভারতীয় রাজনীতিকদের পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে নানা মন্তব্য আসছে যা বিতর্কের জন্ম দিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি