ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ছেলেমানুষি থেকে সরে আসুন, প্রধান উপদেষ্টাকে দুদু
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে। তিনি বিশ্বাস করেন, ড. ইউনূস দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবেন।
রোববার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের আয়োজনে ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় এসব মন্তব্য করেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, "আমরা সরকারের পাশে আছি। আমরা আপনার পদত্যাগ চাই না। আপনি নাহিদের (এনসিপি নেতা) সঙ্গে বসে নিজে নিজে পদত্যাগ চাইবেন—এগুলো ছেলেমানুষি কাজ, যা আপনার জন্য মানায় না। ৮৪ বছর বয়সে এমন অভিমান গ্রহণযোগ্য নয়। আপনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান, আমরা সেটাই প্রত্যাশা করি।"
তিনি আরও বলেন, "নির্বাচন এখন অতি জরুরি। দেশের গণতন্ত্র এবং সরকারের স্বচ্ছতার জন্য দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যাতে জনমনে সন্দেহ দূর হয় এবং জাতীয় ঐক্য গড়ে ওঠে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের