ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সৌদি থেকে বিতাড়িত হলেন হাজারো পাকিস্তানি
ডুয়া ডেস্ক: চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সৌদি আরব ভিক্ষাবৃত্তির অভিযোগে ৫ হাজারের বেশি পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বিষয়টি সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দেশটির জাতীয় সংসদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) জানিয়েছেন।
তিনি জানান, একই ধরনের অভিযোগে গত ১৬ মাসে আরও ৩৬৯ জন পাকিস্তানিকে ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকেও ফেরত পাঠানো হয়েছে।
ন্যাশনাল অ্যাসেম্বলির এক অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে এমন কর্মকাণ্ড পাকিস্তানের ভাবমূর্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই দেশে ফেরত আসা এসব ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের পাসপোর্ট বাতিল করা হবে এবং ফৌজদারি মামলা করা হবে।’
তিনি আরও জানান, পাসপোর্ট বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগামী পাঁচ বছর নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না।
বলা হয়, দারিদ্র্য ও মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ হয়ে অনেক পাকিস্তানি ভুয়া এজেন্টদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান। সেখানে কাজ না পেয়ে অনেকেই ভিক্ষাবৃত্তির মতো কাজ করতে বাধ্য হন। হজ বা ওমরাহ পালনের নামে সৌদি আরবে গিয়ে কেউ কেউ অবৈধভাবে বসবাস শুরু করেন এবং জীবিকার জন্য ভিক্ষার পথ বেছে নেন।
পাকিস্তান সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সমস্যার কার্যকর সমাধান এখনো দিতে পারেনি। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস