ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
হাজারো পাকিস্তানিকে বিতাড়িত করল সৌদি
ভিক্ষাবৃত্তির অভিযোগে ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৫ হাজারের বেশি পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) এ তথ্য উপস্থাপন করেন।
একই ধরনের অভিযোগে গত ১৬ মাসে ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকেও ৩৬৯ জন পাকিস্তানিকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মোহসিন নাকভি বলেন, “বিদেশে এমন কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাই ফেরত আসা নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের পাসপোর্ট বাতিল করা হবে এবং ফৌজদারি মামলা দায়ের করা হবে।”
যারা পাসপোর্ট বাতিলের শিকার হবেন, তারা আগামী পাঁচ বছর নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না বলেও জানান তিনি।
প্রসঙ্গত, দারিদ্র্য ও প্রলোভনের ফাঁদে পড়ে অনেক পাকিস্তানি নাগরিক ভুয়া এজেন্টদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান। সেখানে চাকরি না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির আশ্রয় নেন।
এছাড়া হজ বা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে অনেকে অবৈধভাবে সেদেশে বসবাস শুরু করেন। সেখানে জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাকেই পেশা হিসেবে বেছে নেন।
যদিও পাকিস্তান সরকার এ সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তবে এখনো পর্যন্ত কার্যকর কোনো ফল পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এ প্রবণতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস