ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
কোরবানি চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ
ডুয়া ডেস্ক: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারিত হয়েছে ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা।
রোববার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, ‘এ বছর প্রতি বর্গফুটে চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবে দাম নির্ধারণ করা হয়েছে।’
এদিকে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, আর ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। এছাড়া, লবণযুক্ত খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা প্রতি বর্গফুট।
চামড়ার এই মূল্য নির্ধারণের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা ও চামড়া পাচার রোধে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে