ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
হামজাদের জনপ্রিয়তায় টিকিট সঙ্কট: টিকিট পেতে যা করণীয়
ডুয়া ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন। এ উপলক্ষে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট ছাড়ার কথা ছিল দুপুর ১২টায়, তবে কিছুটা বিলম্বে বাফুফে জানায়—রাত ৮টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাই (tikify.live) থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
নির্ধারিত সময়ের আগে থেকেই ভক্তরা ওয়েবসাইটে অপেক্ষা করছিলেন। রাত ৮টার কিছু পর ম্যাচের টিকিট বিক্রির অপশন চালু হলেও শুরুতে কিছুক্ষণের জন্য প্রবেশ করা সম্ভব হলেও পরে সেটাও সম্ভব হয়নি। এরপর যখন কেউ কেউ প্রবেশ করতে সক্ষম হন, তখন দেখা যায়—অনেক গ্যালারির টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
এতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন, আবার কেউ কাঙ্ক্ষিত টিকিট পেয়ে আনন্দে আত্মহারা। বিভিন্ন গ্রুপ ও পেজে টিকিট সংগ্রহ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পরেও অনেক ফুটবলপ্রেমী টিকিট সংগ্রহে ব্যর্থ হয়েছেন। বিষয়টি নিয়ে বাফুফে কিংবা টিকিফাই কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস টিকিটের বিষয়টি দেখভালের দায়িত্বে আছেন। তিনি ফুটবলপ্রেমীদের ভোগান্তি ও আগ্রহ নিয়ে বলেন, 'আমরা টিকিফাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে, এক সঙ্গে লক্ষাধিক হিট হওয়ায় তাদের সার্ভারে সমস্যা হয়। বাফুফের পক্ষ থেকে তাদেরকে সার্ভার স্বাভাবিক ও সচল রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে যেন ফুটবলপ্রেমীরা সহজে টিকিট সংগ্রহ করতে পারেন।'
টিকিট কেনার নিয়ম
দর্শককে নিজের নাম, মোবাইল নম্বর ও জন্মতারিখ দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর চেকআউট প্রসেসে গিয়ে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হলে ই-মেইলে টিকিটের কপি চলে যাবে।
বাংলাদেশ ১০ জুন সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। খেলা শুরুর দুই ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী