ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুকুলের শেষ পোস্ট ঘিরে রহস্য, কি লিখেছিলেন তিনি?
ডুয়া ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেবের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দেশটির বিনোদন জগতে। মাত্র ৫৪ বছর বয়সে তার প্রয়াণ মেনে নিতে পারছেন না অনুরাগীরা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শেষ এক সপ্তাহে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে, যার জেরে ভর্তি করা হয় দিল্লির একটি হাসপাতালে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
মুকুলের একাকীত্ব ও মানসিক অবসাদ ঘিরে নানা আলোচনা চলছে। শোনা যাচ্ছে, মা-বাবার মৃত্যু তার জীবনে গভীর প্রভাব ফেলে। তারপর থেকেই নিজেকে সমাজ ও কাছের মানুষদের থেকে গুটিয়ে নেন তিনি। একা থাকতেন, কারণ তার কন্যা সিয়া দেবও তেমনভাবে বাসায় থাকতেন না। একাকীত্ব, অবসাদ ও মদ্যপানের অভ্যাসে দিন কাটাতেন তিনি। পাশাপাশি গুটখার নেশার কথাও শোনা যাচ্ছে।
এই অবস্থার মধ্যেই মুকুলের শেষ সামাজিকমাধ্যম পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দেওয়া সেই পোস্টে একটি বিমানের ককপিট থেকে তোলা ভিডিওতে দেখা যায়, মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে দিগন্তরেখা। ক্যাপশনে তিনি লেখেন, ‘অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তাহলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে।’ এটি বিখ্যাত ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর গান ‘ব্রেন ড্যামেজ’-এর একটি উদ্ধৃতি, যেখানে এক উন্মাদের জীবনের কথা তুলে ধরা হয়েছে।
এই পোস্টের ভাবগম্ভীরতা এবং উদ্ধৃতির প্রেক্ষাপটে ভক্তদের মধ্যে মুকুলের মানসিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
তবে ভাই রাহুল দেব সামাজিকমাধ্যমে জানান, “গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াণ করেছে। তার সঙ্গে ছিল কন্যা সিয়া দেব। আমাদের দুই ভাইবোন রশ্মি দেব ও আমি মুকুলকে গভীরভাবে মিস করব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে