ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ট্রাম্পের সিদ্ধান্ত আদালতে স্থগিত
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি শিক্ষার্থীদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিষিদ্ধের সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে দেশটির আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হার্ভার্ড কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার পর আদালত এই স্থগিতাদেশ দেয়।
বিশ্ববিদ্যালয়টি আদালতে বলেছে, প্রশাসনের এই পদক্ষেপ মার্কিন সংবিধান ও বাকস্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন এবং তাদের শিক্ষাগত স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। হার্ভার্ডের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।
হার্ভার্ড অভিযোগ করে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত তাদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের অংশ। কারণ, বিশ্ববিদ্যালয়টি সরকারের মতাদর্শগত হস্তক্ষেপ না মেনে শিক্ষাগত স্বাধীনতা রক্ষার চেষ্টা করেছে।
হার্ভার্ড কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞা কার্যকর হলে সাত হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় উভয়ই তাৎক্ষণিক ও মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, হার্ভার্ড ইহুদিবিদ্বেষ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি এবং তাদের ভর্তি ও নিয়োগ নীতিতে সংস্কার আনা প্রয়োজন। তবে হার্ভার্ড কর্তৃপক্ষ এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
আদালতের দেওয়া স্থগিতাদেশে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আপাতত স্বস্তি পেয়েছে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ