ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠক আজ
ডুয়া ডেস্ক: আজ শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার দুই দলই প্রধান উপদেষ্টার আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠকে মিলিত হবেন ড. ইউনূস।
তবে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, বৈঠকে দলের পক্ষ থেকে যোগ দেওয়া হবে কি না—সে সিদ্ধান্ত পরে জানানো হবে।
এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য আগে থেকেই সময় চেয়েছিল জামায়াতে ইসলামী। শনিবার রাতে বৈঠকের বিষয়টি মৌখিকভাবে জানানো হয় বলে নিশ্চিত করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন তারা।
সূত্র মতে, জামায়াত মনে করে ড. ইউনূসের পদত্যাগ সমস্যার সমাধান নয়। বরং তার নেতৃত্বেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে দলটির অবস্থান।
এর আগে উদ্ভূত রাজনৈতিক সংকট নিরসনে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
আজকের বৈঠকে নির্বাচন, বিচার ব্যবস্থার সংস্কার, জুলাইয়ের গণ-অভ্যুত্থানপন্থী দলগুলোর মধ্যে ঐক্য পুনঃস্থাপনসহ সমসাময়িক নানা ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’