ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারত-পাকিস্তান: দুই দেশই বাড়াল আকাশপথ নিষেধাজ্ঞা
ডুয়া নিউজ: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে আকাশসীমা ব্যবহারে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
দুই দেশ একযোগে ঘোষণা করেছে, আগামী ২৩ জুন পর্যন্ত একে অপরের আকাশসীমা ব্যবহার করতে পারবে না তাদের সামরিক বা বেসামরিক কোনো বিমান—চাহিদাভিত্তিক ভাড়া বা মালিকানাধীন যেকোনো ফ্লাইট এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
রয়টার্স জানায়, চলতি মে মাসের শুরুতে সামরিক উত্তেজনা ও কূটনৈতিক সংকটের প্রেক্ষাপটে প্রথম দফায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যা এখন নবায়ন করে ২৩-২৪ জুন পর্যন্ত কার্যকর রাখা হয়েছে।
পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, কোনো ভারতীয় সামরিক বা বেসামরিক বিমান তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। একইভাবে ভারতও পাকিস্তানের নিবন্ধিত বা মালিকানাধীন সব ধরনের বিমান নিষিদ্ধ করেছে।
যদিও দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, আকাশপথ ব্যবহারের বিষয়ে এখনো কোনো সমাধানে পৌঁছায়নি। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু রাজনৈতিক বা সামরিক বার্তাই নয়, বরং দক্ষিণ এশিয়ার আকাশপথে যাত্রী ও কার্গো চলাচলে বড় ধরনের প্রভাব ফেলছে এবং আঞ্চলিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বাড়াচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক