ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
'ক্ষমতায় এলে জুলাই শহীদ-আহতদের দায়িত্ব নেবে বিএনপি'
ডুয়া ডেস্ক: বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের সব শহীদ ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নিবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের বিনিময়ে এ অন্তর্বর্তী সরকার হয়েছে এবং তাদের জন্য আমরা আজ নিরাপদে রাজনীতি করতে পারছি। তাদেরকে আমরা ভুলে গেলে চলবে না।
শুক্রবার (২৩ মে) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় শহিদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, শহিদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। কেন অবহেলা করা হচ্ছে। নিহতদের পুরো তালিকা কেন সরকারের কাছে নেই?
এ সময় আরমান মোল্লার পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী