ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিশৃঙ্খলাকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না: ইসি সানাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদির মৃত্যুর জের ধরে সংবাদপত্র অফিসে হামলা ও অগ্নিসংযোগসহ নির্বাচনী পরিবেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, “এ বিষয়ে আমাদের মেসেজ একদম ক্লিয়ার; অপরাধীদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।”
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান বাহিনী) প্রধানদের সঙ্গে এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনী পরিবেশ বজায় রাখা ও যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইসি সানাউল্লাহ বলেন, “যারা দস্যুতা করতে চায়, মানুষকে হত্যা করতে চায় কিংবা ভোটে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের প্রতি আমরা বিন্দুমাত্র মানবিক হবো না। আবেগের দোহাই দিয়ে যারা অপকর্ম করছে, তাদের কঠোর পরিণাম ভোগ করতে হবে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আটকের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে কমিশন থেকে জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)