ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
দেশ এখনো কঠিন সহিংসতার মধ্য দিয়ে যাচ্ছে: উপদেষ্টা শারমীন
নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশ এখনো এক কঠিন সহিংসতার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, "শুধু বর্বরোচিত মৃত্যু নয়, আমাদের সন্তানরাও এক বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে। তাই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিস্ট ও সাইক্রিয়াটিস্ট নিয়োগের মাধ্যমে কাউন্সিলিং ও থেরাপির ব্যবস্থা করা জরুরি।"
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষাক্ষেত্রে জেন্ডার ভারসাম্য ও বর্তমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, "এ বছর ঢাকা মেডিকেল কলেজে মেয়েদের ভর্তির সংখ্যা সবচেয়ে বেশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭০ শতাংশ ছাত্রী পড়ালেখা করছে। শিক্ষার সব ক্ষেত্রে মেয়েদের এই অগ্রগতি যেমন আনন্দের, তেমনই শঙ্কারও। আমাদের খতিয়ে দেখতে হবে ছেলেরা কেন ঝরে পড়ছে বা কেন তারা শিক্ষাবিমুখ হয়ে অন্য কোনো আকর্ষণে পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে। এই ধারা চলতে থাকলে ভবিষ্যতে নতুন সংকট তৈরি হবে।"
বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যার নেতৃত্বে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। এতে ৫ হাজার ৩৭৫ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার অধ্যাপক একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. এম. আনোয়ার হোসেন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)