ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডাকসুর রোডম্যাপ দাবিতে ৫২ ঘন্টা অনশনে থাকা বিন ইয়ামিন মোল্লা অসুস্থ
ডুয়া নিউজ: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার ও ডাকসুর রোডম্যাপ দাবিতে গত ৫২ ঘন্টা ধরে অনশন করছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
গত বুধবার দুপুর থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করেন তিনি। তার সাথে যোগ দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।
দীর্ঘ ৫২ ঘন্টা অনশন করে এই ছাত্রনেতা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন সংহতি প্রকাশ করা আরেক শিক্ষার্থী মাহতাপ। তিনি বলেন, বিন ইয়ামিন মোল্লা ভাই বেশ অসুস্থ হয়ে পড়েছেন। এভাবে চললে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
বিন ইয়ামিন মোল্লা ডুয়া নিউজকে বলেন, ডাকসুর রোডম্যাপ এবং নির্বাচন কমিশন গঠন না করা পর্যন্ত আমি অনশণ চালিয়ে যাব। আমি এখন অসুস্থতায় ভুগছি তবুও আমি আমার দাবিতে অনড়।
এদিকে অনশনরত ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লাকে দেখতে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর ড. সাইফুদ্দিন আহমদ। তারা এসব দাবি পূরণের আশ্বাস এবং কাজ করছেন বলে জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল