ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াতের
ডুয়া ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আমির শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলীয় উচ্চপদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়।
এসময় ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করা জরুরি। আমরা প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে এই উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি।
এই বৈঠকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আরও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সমাধান খুঁজতে আলোচনা করা হয়। দলটির নেতৃত্ব মনে করেন, একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমেই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল