ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফের যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রদল। এই দাবিতে আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।
কর্মসূচি শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, আপাতত এই কর্মসূচি স্থগিত করা হলেও বিচার প্রক্রিয়ায় অগ্রগতি না হলে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, সাম্য হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তার না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে।
ছাত্রদল নেতা রাকিব বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু যদি সরকার বিচার নিশ্চিত না করে, তাহলে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবো।
সাম্য হত্যার বিচার দাবিতে এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সংগঠনটি বলছে, বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল