ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
কাশ্মীরে অভিযান চালাতে গিয়ে ভারতীয় সেনা নি-হ-ত
ডুয়া ডেস্ক: কাশ্মীরের কিশতওয়ার এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে সশস্ত্র সংঘর্ষের সময় এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) এ ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালে এক সাহসী সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সর্বোচ্চ চিকিৎসা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অভিযান এখনো চলছে এবং ভয়াবহ বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, তিন থেকে চারজন সন্ত্রাসীর উপস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ নিরাপত্তা বাহিনী একটি ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ (CASO) শুরু করে। অভিযান চলাকালে ঘেরাও করা হলে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা হঠাৎ গুলি চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।
আইএএনএসকে দেওয়া এক বক্তব্যে এক কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের পালিয়ে যেতে না দেওয়ার জন্য এলাকাটি ঘিরে ফেলা হয়েছিল। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই তা চলছে, এবং ধারণা করা হচ্ছে, ওই এলাকায় জৈশ-ই-মোহাম্মদ (জেইএম) গোষ্ঠীর তিন থেকে চারজন সদস্য আত্মগোপনে রয়েছে।
এদিকে, ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপ ত্রাশি’ বা ‘অপারেশন ত্রাশি’। তাদের এক্স-পোস্টে জানানো হয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সন্ত্রাসীদের মোকাবেলায় অভিযান চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস