ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১৫০ ব্যবসায়ী নিয়ে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী
ডুয়া ডেস্ক: আগামী ৩১ মে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ১৫০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছেন। তিন দিনের এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রতিনিধি দলটি ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। সফরকালে তারা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত একটি সেমিনারে অংশ নেবেন এবং জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে অংশগ্রহণ করবেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন তারা।
এ সফরের অংশ হিসেবে চীনা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।
চীনের ঢাকাস্থ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সফরের সময় চীন ও বাংলাদেশ যৌথভাবে একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে দুই দেশের শত শত উদ্যোক্তা অংশ নিয়ে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা খুঁজে দেখবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই সফর বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি