ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বৃষ্টির মধ্যেই শাহবাগ অবরোধ ছাত্রদলের, যান চলাচল বন্ধ
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে বৃষ্টির মধ্যেই শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং শাহবাগের একাধিক পয়েন্টে অবস্থান নেন।
টানা বৃষ্টির কারণে অনেক আন্দোলনকারীকে আশ্রয় নিতে দেখা যায় আশেপাশের মেট্রো স্টেশনে। অবরোধের কারণে গণপরিবহন চলাচল পুরোপুরি বন্ধ থাকলেও কিছু ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে আগের দিন (২১ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মোট ৭ ঘণ্টা) শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন এলাকায় এই অবস্থান কর্মসূচি চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে বাংলা একাডেমি সংলগ্ন স্থানে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে হত্যা করে।
এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, তদন্তে গাফিলতির প্রতিবাদ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচি পালন করছে ছাত্রদল।
আন্দোলন চলাকালে শহরের গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল