ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তিন ম্যাচের একাদশেই নেই সৌম্য সরকার
ডুয়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটিও ম্যাচ খেলা হয়নি সৌম্য সরকারের। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত একাদশে রাখা হয়নি তাকে। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পিঠের পুরোনো চোট থেকেই এখনও পুরোপুরি সেরে ওঠেননি সৌম্য।
বুধবার (২১ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন দলের একাদশ ঘোষণার পর সৌম্য সরকারের অনুপস্থিতি নিয়ে বিসিবির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, সৌম্য সরকার পিঠের চোটে ভুগছেন। গত সাতদিন ধরে তার ব্যথা ডান দিকে ছড়িয়ে পড়েছে। যদিও পুনর্বাসন প্রক্রিয়া আগেই শুরু হয়েছে, কিন্তু সেখানেও উন্নতি হচ্ছে ধীরগতিতে। গত সপ্তাহের পারফরম্যান্স ও শারীরিক অবস্থা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তৃতীয় ম্যাচেও তাকে না খেলানোই উত্তম। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে সৌম্যের আরও কিছুটা সময় লাগবে।
এই ব্যাখ্যায় স্পষ্ট হয়ে গেছে, ইনজুরি থেকেই সৌম্য সরকারের একাদশের বাইরে থাকা, দলীয় কৌশলগত কারণে নয়। ফলে তার মাঠে ফেরার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)