ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আন্দোলন-যানজট নিয়ে পিয়া জান্নাতুলের ক্ষো’ভ
ডুয়া ডেস্ক: আন্দোলনের শহরে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। লাগাতার আন্দোলন ও সড়ক অবরোধে নাকাল কর্মজীবী মানুষ, শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাতায়াত যেন এখন এক দুঃসাধ্য চ্যালেঞ্জ।
এই পরিস্থিতিতে নিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন। এবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী, উপস্থাপক ও আইনজীবী পিয়া জান্নাতুল।
আজ বুধবার (২১ মে) নিজের ফেসবুকে একটি ছবি ও ভিডিও পোস্ট করেন এই মডেল ও আইনজীবী।
পোস্টে পিয়া জান্নাতুল লেখেন, “ঢাকায় সবসময়ই ভয়ংকর ট্রাফিক থাকে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য অনেকবার ভাবতে হয়, কারণ রাস্তায় এত জ্যাম যে সময়ের হিসাব রাখা যায় না। এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ! নানা আন্দোলনের কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ।”
পিয়ার পোস্ট করা ‘আমার র্যাম্প এখন যেন পুরো ঢাকা শহরের রাস্তাঘাট!’ লাইনটিও নেটিজেনদের নজর কেড়েছে।
এই মডেল লেখেন, “রাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন আমাদের কাজ হয়ে গেছে। গাড়িতে বসে থাকতে থাকতে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। আগে তো বাসা থেকে গাড়ি নিয়ে বের হতাম। এখন একটা জায়গায় পৌঁছাতে গেলে প্রথমে গাড়িতে উঠি, তারপর হেঁটে চলি, এরপর রিকশায় উঠি, তারপর আবার কোথাও বাইক নেই, আর শেষমেশ আবার হাঁটি।”
তিনি আরও, “ঠিকমতো কোথাও পৌঁছানোই যাচ্ছে না, কাজ করব কীভাবে? কাজের থেকে এখন বড় সংগ্রাম একটা জায়গায় পৌঁছানো! কাজের আগে এত স্ট্রাগল করে যখন পৌঁছাই, তখন কাজটা মন দিয়ে করাটাই কঠিন হয়ে পড়ে।”
এক সময় মডেলিং ও অভিনয়ে ব্যস্ত ছিলেন পিয়া জান্নাতুল। বর্তমানে তিনি আইন পেশায় মনোনিবেশ করেছেন। মাঝে মাঝে তাকে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায়।
ছোট পর্দার পাশাপাশি তিনি চোরাবালি, গ্যাংস্টার রিটার্নস, দ্য স্টোরি অব সামারা ও ছিটমহল সিনেমায়ও অভিনয় করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে