ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতের সঙ্গে চুক্তি বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
ডুয়া ডেস্ক: ভারতের সঙ্গে চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তৌহিদ হোসেন বলেন, “ভারতের সঙ্গে সই হওয়া বাংলাদেশের চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত নেই সরকারের। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি পাঠানো হচ্ছে।”
এ সময় সীমান্তে পুশইন নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
এদিকে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন নিজেই পদ থেকে সরে যেতে চেয়েছেন বলেও দাবি করেন তৌহিদ হোসেন।
তিনি বলেন, “প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিব করা হতে পারে আমেরিকায় নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে। আর বর্তমান পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনকে পাঠানো হতে পারে তার স্থলে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল