ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজধানীর মৎস্য ভবন মোড় ব্লকেড
ডুয়া ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকেরা। অন্যান্য দিনের মতো নগর ভবনের সামনে না গিয়ে আজ (বুধবার) তারা অবস্থান নিয়েছেন রাজধানীর মৎস্য ভবন মোড়ে। এর ফলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।
সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। পরে একত্রিত হয়ে মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়ে চারপাশের রাস্তা অবরোধ করেন তারা।
অন্যদিকে নগর ভবনের সামনের সড়ক ছিল জনশূন্য। সিটি করপোরেশনের কর্মীরা নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারা প্রতিদিনের মতো আজও অফিসগুলো তালাবদ্ধ করে রেখেছেন। এর ফলে ডিএসসিসির সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয় গত বুধবার। এ দাবির প্রেক্ষিতে আন্দোলনকারীরা আজ সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান জানান, “বুধবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে সকাল ১০টায় আবার একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি ও ঢাকাব্যাপী অবরোধের ঘোষণা দেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত