ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এবার সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ করবে শিক্ষকরা
ডুয়া ডেস্ক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে আজ বুধবার (২১ মে) সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন শিক্ষক ও কর্মচারীরা। কর্মসূচিটি দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হবে।
এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। তিনি জানান, দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসলেও বাস্তবায়নের কোনো উদ্যোগ না নেওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
তিনি জানান, ‘দীর্ঘ ২১ বছর পর শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মাত্র ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিষয়টি আমাদের সঙ্গে প্রহসন করার মতো। আমরা এটি মানি না। আমরা শতভাগ উৎসব ভাতা চাই। একইসঙ্গে সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাই।’
শেখ কাওছার আহমেদ আরও বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে আমাদের সব দাবি বাস্তবায়ন করা সম্ভব। তবে কোনো সরকারই শিক্ষকদের দুঃখ, দুর্দশা লাঘবে উদ্যোগ নেয়নি। আমাদের দাবি আদায়ে বুধবার সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় আসবেন। এরপর প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করা হবে। এরপরও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর