ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যেদিন
ডুয়া ডেস্ক: বাংলাদেশ রেলওয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ জুন ঈদ উদ্যাপনের সম্ভাব্য দিন ধরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে বুধবার (২১ মে) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
সম্প্রতি এক অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে রেলওয়ে বিশেষ ব্যবস্থায় ৭ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করবে। সব টিকিট বিক্রি হবে অনলাইনে।
রেলের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসন বিক্রি হবে ২১ মে; ১ জুনের আসন বিক্রি হবে ২২ মে; ২ জুনের আসন বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রার কোনো টিকিট রিফান্ডযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়