ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির সময় জানাল মন্ত্রণালয়
ডুয়া ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ৩০ শতাংশ নারী কোটা বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোনো কারণে তা সম্ভব না হলে আগামী সপ্তাহে প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) মো. হেলালুজ্জামান সরকার জানিয়েছেন, “নারী কোটা সংক্রান্ত ফাইল উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আমরা আশা করছি চলতি সপ্তাহেই প্রজ্ঞাপনটি জারি করা সম্ভব হবে।”
জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে এনটিআরসিএ নারী কোটা বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত চায়। এরপর একাধিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভাগুলোতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনের আলোকে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেয়া হয়। সেই পরামর্শ অনুসরণ করেই শিক্ষা মন্ত্রণালয় কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ শতাংশ নারী কোটা চালু হয়। পরে ২০০৪ সালে বিশ্বব্যাংকের সুপারিশে তা বাধ্যতামূলক করা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে কোটা বাস্তবায়নে বিভিন্ন জটিলতা দেখা দেয় বিশেষ করে অনগ্রসর এলাকাগুলোর নারী প্রার্থীর ঘাটতির কারণে। ২০১০ সালে আওয়ামী লীগ সরকার কোটা ব্যবস্থায় কিছুটা শিথিলতা আনে বিশেষ করে গোপালগঞ্জসহ কিছু এলাকায়।
২০২৪ সালের ২৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করে। সেখানে সরকারি চাকরির ৯ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৭ শতাংশ কোটা রেখে বাকি ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগের নির্দেশনা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কোটা হিসেবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ, এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ বরাদ্দ থাকবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেই পদগুলো মেধাতালিকা থেকে পূরণ করা হবে।
এর পাশাপাশি ৪ অক্টোবর ২০১৮ তারিখসহ পূর্বের সব ধরনের কোটা-সংক্রান্ত প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ ও নির্দেশনা বাতিল ঘোষণা করা হয়েছে। এই নতুন সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)