ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এবার ভারতের প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর লড়াই, নিহ’ত ১৪
ডুয়া ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে অন্তত ১২ জন ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এসব ঘটনায় পাকিস্তানের দুই সেনা সদস্যও প্রাণ হারিয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শনিবার (১৭ মে) এবং রোববার (১৮ মে) তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের (বিএলএফ) সঙ্গে সংঘর্ষে জড়ায় সেনাবাহিনী। এসব অভিযানকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত (ইন্টেলিজেন্স বেসড অপারেশন - IBO) বলা হয়েছে।
সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলায় এক অভিযানে পাঁচজন এবং অন্য অভিযানে আরও দুইজন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় নিরাপত্তা বাহিনীর কনভয়ে অতর্কিত হামলার জবাবে আরও দুইজন সন্ত্রাসী নিহত হয়।
বেলুচিস্তানে আওরান জেলার গিশকুর এলাকায় তীব্র গুলিবিনিময়ের মধ্যে নিহত হয় ‘ভারত-স্পন্সরড’ ইউনাস নামের এক সন্ত্রাসী। তুরবাত শহরে আরও দুইজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
এছাড়া অভিযানগুলোতে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় প্রাণ হারানো দুই সেনা সদস্য হলেন— কুর্রাম জেলার সিপাহী ফরহাদ আলী তুরি (২৯) এবং কোহাট জেলার ল্যান্স নায়েক সাবির আফ্রিদি (৩২)। আইএসপিআর তাদের ‘সাহসী সন্তান’ হিসেবে উল্লেখ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
পাকিস্তান সেনাবাহিনী বলেছে, বেলুচিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার ভারতীয় প্রক্সি চেষ্টাগুলো রুখে দিতে তারা জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অঙ্গীকারবদ্ধ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন