ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফিলিস্তিনিদের সুবর্ণ সুযোগ দিচ্ছে সৌদি আরব
ডুয়া ডেস্ক: আত্মীয় হারানো এক হাজার ফিলিস্তিনিকে এবার বিনামূল্যে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৯ মে) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগের আওতায় শুধু আত্মীয় হারানো পরিবারই নয়, ইসরায়েলি হামলায় আহত ব্যক্তিদের পরিবার এবং কারাবন্দিদের আত্মীয়রাও সুযোগ পাবেন। সৌদি হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হজ পালনের জন্য নির্বাচিত ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিম তীর থেকে বাছাই করা হয়েছে।
এই আমন্ত্রণের সঙ্গে থাকছে বিশেষ ভিসা, যাতায়াত, আবাসন এবং খাবারের সম্পূর্ণ ব্যবস্থা—সবই সৌদি সরকারের তত্ত্বাবধানে।
এক ফিলিস্তিনি নাগরিক বলেন, "এই হজ আমাদের জন্য আল্লাহর এক মহা রহমত। যুদ্ধে স্ত্রী-সন্তান হারিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।"
হামাস ও ফাতাহ উভয়েই সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তবে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির এই উদ্যোগকে ‘সন্ত্রাসীদের পুরস্কার’ বলে সমালোচনা করেছেন।
বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের এই পদক্ষেপ একদিকে যেমন মানবিক সহানুভূতির নিদর্শন অন্যদিকে এটি একটি কৌশলগত আঞ্চলিক প্রভাব বিস্তারের অংশও হতে পারে।
উল্লেখ্য, এর আগেও সৌদি আরব আন্তর্জাতিক সংকট মোকাবেলায় মানবিক হজ প্রোগ্রাম চালিয়েছে। ২০২২ সালে ২,০০০ ইউক্রেনীয় শরণার্থী এবং গত বছর কাশ্মীরি পরিবারের সদস্যদের জন্য একই ধরনের হজ সুবিধা দেওয়া হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল