ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: “আমি এলাম প্রধান উপদেষ্টার পাঁচটি নির্দেশনার বিষয়ে পরামর্শ নিতে, আর আপনারা বানিয়ে দিলেন পদত্যাগ”—এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
সোমবার (১৯ মে) সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, “আপনারা (কিছু গণমাধ্যম) তো নিউজ বানিয়ে দিয়েছেন। কোথা থেকে এসব নিউজ পান আর বানান? সারাদিন এসব গুজবই ছড়ায়। এগুলোর বাজারে কি কোনো প্রভাব পড়ে না? আমি এসেছি একটি নির্দিষ্ট কাজে, আর আপনারা বানিয়ে দিলেন পদত্যাগ! এতক্ষণ ধরে প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনা নিয়েই আলোচনা করেছি আমরা।”
তিনি জানান, ওই পাঁচটি নির্দেশনার বেশিরভাগই বিএসইসির আওতাভুক্ত নয়, বরং অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব। সেগুলোর সমন্বয় নিয়েই মূলত আলোচনায় অংশ নিতে এসেছেন তিনি।
পদত্যাগের গুজব ছড়ানোর প্রসঙ্গে ক্ষোভ জানিয়ে চেয়ারম্যান বলেন, “আমি পৌনে ১০টায় সচিবালয়ে কেন এসেছি, সেটিও বানিয়ে ফেলা হয়েছে—পদত্যাগের জন্য নাকি! এই যদি হয় পরিবেশ, তাহলে একজন মানুষ কাজ করবে কীভাবে?”
ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি বলেন, “আমি ১২ বছর আমেরিকায় ট্যাক্স ফাইল করেছি। কোনো দিন দেশের ফেরার প্রয়োজন ছিল না। সাত বছর ইন্টারন্যাশনাল নিউইয়র্কে চাকরি করেছি। আমার পে-রোল, বোনাস সব হতো নিউইয়র্ক থেকে। সেখান থেকে প্রাইভেট সেক্টরের চাকরি ছেড়ে সরকারি চাকরিতে এসেছি দেশের জন্য কাজ করতে।”
আসন্ন বাজেট সামনে রেখে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়গুলো আজকের আলোচনায় এসেছে এবং মাননীয় অর্থ উপদেষ্টা সেগুলো গুরুত্ব দিয়ে দেখছেন।”
শেয়ারবাজার নিয়ে কোনো সুখবর আছে কি না জানতে চাইলে বিএসইসি চেয়ারম্যান বলেন, “এ বিষয়ে আমরা কিছু বলতে পারি না, যাঁরা বাজেট দেবেন, তাঁরাই বলতে পারবেন। তবে আমরা আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো জানিয়ে দিয়েছি।”
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’