ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নতুন উচ্চতায় শেয়ারবাজারের লেনদেন: নেপথ্য ভূমিকায় ৫ খাত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২৩ জুলাই) সূচকের পাশাপাশি লেনদেনে রেকর্ড স্পর্শ করেছে। এই রেকর্ড গড়ার দিনে লেনদেন বৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে ৫ খাতের শেয়ার। খাতগুলো হলো- ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক এবং ওষুধ ও রসয়ান। আজ ডিএসইর লেনদেন বৃদ্ধির নেপথ্যে ছিল এই ৫ খাতের শেয়ার। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে। এদিন এখাতে প্রায় ২৩০ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২৩.৮৩ শতাংশ। আগের দিন ব্যাংক খাতে লেনদেন হয়েছিল ১২১ কোটি ৫০ লাখ টাকার। আগের দিনের তুলনায় এই খাতে লেনদেন বেড়েছে ১০৮ কোটি ৭০ লাখ টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে। আজ ডিএসইতে এখাতে লেনদেন হয়েছে ১৩৪ কোটি ১০ লাখ টাকার, যা মোট লেনদেনের ১৩.৮৮ শতাংশ। আগের দিন খাতটিতে লেনদেন হয়েছিল ১১৪ কোটি ১৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় এই খাতে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৯৫ লাখ টাকার।
আজ ডিএসইতে তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। এদিন ডিএসইতে এখাতে ৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনর ১০.০৬ শতাংশ। আগের দিন খাতটিতে লেনদেন হয়েছিল ৬২ কোটি ৮২ লাখ টাকার। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে এই খাতে লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৩৮ লাখ টাকার।
আজ ডিএসইতে খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয়েছে ৮৭ কোটি ৩০ লাখ টাকার, যা মোট লেনদেনের ৯.০৪ শতাংশ। আগের দিন এখাতে লেনদেন হয়েছিল ৬০ কোটি ১০ লাখ টাকা। আগের দিনের তুলনায় খাতটিতে লেনদেন বেড়েছে ২৭ কোটি ২০ লাখ টাকার।
ডিএসইতে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৬.৮৭ শতাংশ। আগের দিন এখাতে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৬৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় খাতটিতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৭৩ লাখ টাকার।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)