ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
রেকর্ড ভাঙা উত্থান: বিক্রেতার আকাল চার কোম্পানির
শেয়ারবাজারে আজ বুধবার (২৩ জুলাই) ছিল বিনিয়োগকারীদের এক অন্যন্য আনন্দঘন দিন। দীর্ঘ দিন পর সূচক ও লেনদেনে দেখা গেছে রেকর্ড স্পর্শের সাফল্য। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৩.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৩.৯৪ পয়েন্টে, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৮টির দর বেড়েছে, যার মধ্যে বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ছিল ৪ কোম্পারি শেয়ারে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো- উত্তরা ফাইন্যান্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া এবং পিপলস লিজিং। আজ ডিএসইতে এসব কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল। যে কারণে এসব শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। চাহিদার তুলনায় সরবারহ কম থাকায় এসব কোম্পানির শেয়ার বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে উত্তরা ফাইন্যান্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সায়। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ২০ পয়সা থেকে ১৫ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। এদিন ডিএসইতে কোম্পানিটির ৬৫ হাজার ৫৪৭টি শেয়ার ১০ লাখ ৪২ হাজার টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৮০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ১০ পয়সা থেকে ২২ টাকা ৮০ পয়সায় উঠানামা করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির ৩১ লাখ ১ হাজার ৬৫৫টি শেয়ার ৭ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকায় লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ব্যাংক এশিয়ার। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৮০ পয়সা থেকে ১৭ টাকা ৩০ পয়সায় উঠানামা করেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির ৭৮ লাখ ৬৭ হাজার ৩১৮টি শেয়ার ১৩ কোটি ১ লাখ ৬৪ হাজার টাকা।
আজ ডিএসইতে পিপলস লিজিংয়ের শেয়ার দর ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকায়। এদিন ডিএসইতে কোম্পানিটির ৬ লাখ ৬৩ হাজার ৪৮৭টি শেয়ার ১৩ লাখ ২৭ হাজার টাকায় লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’