ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ই-সরায়েল একটি "বিপজ্জনক ক্যানসারের টিউমার": খামেনি
ডুয়া ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে একটি "বিপজ্জনক ক্যানসারের টিউমার" হিসেবে আখ্যায়িত করে বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে এই সন্ত্রাসী সত্তার উচ্ছেদ প্রয়োজন। শনিবার (১৭ মে) তেহরানে এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে লজ্জাজনক ও জাতির জন্য অপমানজনক’ হিসেবে বর্ণনা করে বলেন, ট্রাম্প এমন ভাষায় কথা বলেছেন, যা শুধু তার ব্যক্তিগত মর্যাদাকেই ছোট করে না, বরং পুরো আমেরিকান জাতির জন্যও অপমানজনক।
খামেনি বলেন, ট্রাম্প শান্তির কথা বললেও তিনি কার্যত ফিলিস্তিনে সংঘাত ও গণহত্যায় ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, তার বক্তব্য এতটাই নিম্নমানের যে, সেগুলোর জবাব দেওয়ার প্রয়োজনও নেই।
উল্লেখ্য, এর আগে মধ্যপ্রাচ্য সফরকালে ট্রাম্প ইরানের শাসকদের ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘অকার্যকর’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, দেশটির সবুজ ভূমি আজ মরুভূমিতে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাচ্ছেন।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ট্রাম্প একদিকে শান্তির বার্তা দেন, অন্যদিকে গাজায় গণহত্যাকে সমর্থন করেন। আমরা বিশ্বাস করব কোনটা?
এদিকে আর্মেনিয়ার সীমান্তবর্তী কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সঙ্গে ‘আরাস-২০২৫’ নামে একটি যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান। এটি চলবে আগামী বুধবার পর্যন্ত। ইরানি জেনারেল ভালি মাদানি জানিয়েছেন, এই মহড়ার লক্ষ্য সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য হুমকি মোকাবিলা।
একই সঙ্গে, তেহরানে অনুষ্ঠিত এক কূটনৈতিক সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি ইউরোপ আন্তরিক ও স্বাধীনভাবে আচরণ করে, তাহলে আমরা সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার