ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিত
ডুয়া ডেস্ক: ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীর হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টকে।
আজ সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল সরকারবিরোধী বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় ৬১ জন আওয়ামীপন্থি আইনজীবীর জামিন হাইকোর্ট স্থগিত করেন ৫ মে পর্যন্ত। পরে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
এর আগে ২২ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান ওই ৬১ জন আইনজীবী। তবে একই ঘটনায় দায়ের করা মামলায় মোট ১৪৪ জন আওয়ামীপন্থি আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর মধ্যে ১১৫ জন উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন।
জামিনের মেয়াদ শেষ হলে গত ৬ এপ্রিল ৮৩ জন আইনজীবী ঢাকার মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তখন সাবেক সভাপতি আবু সাঈদ সাগরসহ ১৮ জন নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। তিনজন পলাতক থাকায় বাকি ৬১ জনকে কারাগারে পাঠানো হয়।
এদের জামিন স্থগিত থাকায় এখন তারা আপাতত কারাগারেই থাকছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর