ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাত কলেজে নতুন প্রশাসক, পরিচালনা হবে ঢাকা কলেজ থেকে
ডুয়া ডেস্ক: নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঢাকার সাত সরকারি কলেজ একটি সমন্বিত কাঠামোর অধীনে চলবে, যার তত্ত্বাবধান করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এ অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় প্রশাসনিক দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে তাঁকে প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। অন্তর্বর্তী এই প্রশাসনের প্রধান দপ্তর হিসেবে ব্যবহৃত হবে ঢাকা কলেজ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে, খুব শিগগিরই প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে। সাধারণত এ ধরনের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়ে থাকে।
উল্লেখ্য, ঢাকা শহরের সাতটি সরকারি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী রয়েছে প্রায় দুই লাখ এবং শিক্ষকসংখ্যা হাজারের বেশি।
এই সাত কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়। কিন্তু অধিভুক্তির পর থেকে সময়মতো পরীক্ষা নেওয়া, ফলাফল প্রকাশসহ নানা সমস্যা দেখা দেয়, যা থেকে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ ও আন্দোলনের সূত্রপাত হয়।
শেষ পর্যন্ত চলমান সমস্যার জটিলতা এবং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজকে পুনরায় আলাদা করার সিদ্ধান্ত জানায়। তারই ধারাবাহিকতায় এ কলেজগুলো এখন একটি অন্তর্বর্তী কাঠামোর আওতায় ইউজিসির তত্ত্বাবধানে পরিচালিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কী?